স্টাফ রিপোর্টার : মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রতি বছরের মতো এবারও শিশুদের হাতে খড়ি অনুষ্ঠান করেছে গণশিল্পী সংস্থা পাবনা আঞ্চলিক কমিটি। একুশের সকালে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বর মঞ্চে তারা এ অনুষ্ঠানের আয়োজন করে। আবহমান বাংলার শিশুদের শিক্ষারম্ভের লৌকিক এই আয়োজনে অংশ নেয় শতাধিক শিশু। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোহাম্মদ কামরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক ও গবেষক ডা. রামদুলাল ভৌমিক এবং অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরীর মহাসচিব আব্দুল মতীন খান। গণশিল্পীর সাবেক সাধারন সম্পাদক অ্যাড. মোশফেকা জাহান কনিকার সার্বিক তত্বাবধায়নে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সংগঠনের সাধারন সম্পাদক সীমান্ত আজাদ, সাবেক সাধারন সম্পাদক বিপ্লব ভৌমিক, সাবেক সাধারন সম্পাদক ভাস্কর চৌধুরী, অর্থ সম্পাদক আনিসুর রহমান, গণশিল্পীর সদস্য অঞ্জলী ভৌমিক, নুসরাত জাহান স্বর্না, ইলোরা লেয়া, সাংবাদিক ছিফাত রহমান সনমসহ অভিভাবকবৃন্দ ও সুধীজন অংশ নেন। উল্লেখ্য, গণশিল্পী সংস্থার সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর শিবজিত নাগ ব্যক্তিগত ও পারিবারিক কারনে ঢাকায় অবস্থান করার প্রেক্ষিতে অনুষ্ঠানে অংশ নিতে না পারায় দু:খ প্রকাশ করে অংশগ্রহনকারী সকল শিশু, অভিভাবকমন্ডলী ও সূধীজনকে গণশিল্পীর আয়োজনকে সফল করার জন্য শুভেচ্ছা জানিয়েছেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
