সংবাদদাতা ঃ পাবনা ইসলামিয়া ডিগ্রী কলেজের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পুষ্পার্ঘ অর্পণ, র্যালী, আলোচনা সভা ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়।
কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ আব্দুল খালেকের সভাপতিত্বে এসব কর্মসুচি বাস্তবায়ন হয়। কর্মসুচির মধ্যে ছিল সকাল রাত ১২ এক মিনিটে পাবনা শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ, সকালে কলেজ থেকে এক র্যালী হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ। সকাল ৯ টায় কলেজ মিলনায়তনে আলোচনা সভা ও দোয়ার মাহফিল। কর্মসুচিতে কলেজের শিক্ষক, কর্মচারীগণ অংশ গ্রহণ করেন। সহকারী অধ্যাপক শরিফুল আলমের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ মোঃ মেহেদী হাসান, সহকারি অধ্যাপক আব্দুস সোবহান, সাইফুদ্দিন, প্রভাষক মোহাম্মাদ আলী প্রমুখ। দোয়া পরিচালনা করেন প্রভাষক রবিউল ইসলাম।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
