স্টাফ রিপোর্টার : অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরীর উদ্যোগে ও বইমেলা উদযাপন পরিষদের ব্যবস্থাপনায় বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে অনুষ্ঠিত বইমেলা মঞ্চে গতকাল সন্ধ্যায় আলোচনায় অংশ নেন এক ঝাঁক শিশু। তারা অত্যন্ত প্রাণবন্তভাবে তুলে ধরেন তাদের ভাবনার কথা। এসব শিশুদের মনখোলা আলোচনায় অভিভুত হন মেলা চত্বরে থাকা দর্শকেরা। পড়ালেখার পাশাপাশি তারা কবিতা গান করে, পড়ে গল্পের বই। বইমেলা হলে তাদের আনন্দ বাড়ে। কিন্তু বাড়ির পাশে খেলার মাঠ না থাকায় তাদের মনে কষ্ট হয়। খেলার মাঠ থাকা দরকার, এখানে শিশুদের পার্কসহ বিনোদনের কোনো ব্যবস্থা নেই। তারা বলেন সবই হয় শুধু শিশুদের জন্য কিছু হয় না। অংশ নেয় মোস্তাকিম, রায়য়া, সামিউল ইসলাম রাফিউ, মুনজারিন, সানজানা হক, প্রার্থনা, কৌষিকী, আরিয়ান, আলাইনা, বিদুষী মুন্তাহিনা খান, আয়মান, হুমায়রা, ফারাবী, আহনাফ, আরাবী, প্রাপ্ত, সানজানা, মোহসিনা, আরাফা, মদিনা আরোহী, রিথি, তাওসিফ, হুজ্জাইফা, আদোয়া, শাহরান, সুস্মিত। আলোচনা সভা পরিচালনা করেন ড. মো. হাবিবুল্লাহ ও এড. মোশফেকা জাহান কনিকা। রাতে বাউল সঙ্গীত পরিবেশন করেন র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্থিয়েটার ৭৭ এর বাউল দল। নাঈম আহমেদের পরিচালনায় নৃত্য পরিবেশন করেন নৃত্যাঙ্গন। রওশন আক্তার রুশোর পরিচালনায় কবিতা ও নৃত্য পরিবেশন করেন শিশুমেলার শিল্পীবৃন্দ। এছাড়াও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। বিকালের সাংস্কৃতিক পর্বের সার্বিক তত্বাবধায়ন করেন বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক প্রলয় চাকী ও সাংস্কৃতিক কর্মী বিপ্লব ভৌমিক। বইমেলা চত্বরে মানুষের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। অসংখ্য দর্শক সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। মাসব্যাপী বইমেলার আয়োজক প্রতিষ্ঠান অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরীর সভাপতি অঞ্জন চৌধুরী পিন্টু ও বইমেলা উদযাপন পরিষদের সভাপতি শিবজিত নাগ সকলকে বইমেলাতে আমন্ত্রণ জানান।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
