স্টাফ রিপোর্টার : নিজ বাড়ীতে রাতের আধারে অতর্কিত হামলা ভাংচুর ও প্রাণ নাশের হুমকির দেড় মাস পেড়িয়ে গেলেও এখন পর্যন্ত কোন বিচার পায়নি জমেলা। ঘটনাটি ঘটেছে সদর উপজেলার কোলাদী বিজয়ারামপুরে বাবলু শেখের স্ত্রী জমেলা খাতুনের বাড়ীতে। এ ঘটনায় জমেলা খাতুন বাদী হয়ে পাবনা সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সুত্রে জানা গেছে, গত ৩১ জানুয়ারি ২০২৪ ইং তারিখে রাত ৯ টার দিকে পুর্ব শত্রুতার জের ধরে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে তার বাড়ীতে হামলা চালায়। এসময় তার বাড়ীর গেট, ঘর ও ঘরের আসবাবপত্র ভাংচুর করে লুটপাট করে । পরে এলাকাবাসীর প্রতিরোধে এসব সন্ত্রাসী সেখান থেকে সটকে পড়ে। যাবার সময় বাদী জমেলা খাতুনকে প্রাণ নাশের হুমকি প্রদান করে। এই ঘটনায় জমেলা অত্র এলাকার ১৫ জনের নাম উল্লেখ ও ৭ জনকে অজ্ঞাত আসামী করে পাবনা সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন। ঘটনার দেড় মাস গড়ালেও এখন পর্যন্ত তাদের অভিযোগ এজাহার ভুক্ত না হওয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করেন। তিনি দ্রুত তাদের অভিযোগ আমলে নিয়ে অপরাধীদের দৃষ্টান্ত মুলক শাস্তি দাবী করেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
