মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দৃষ্টিনন্দন আল্পনা করেছে অন্যতম নাট্য সংগঠন পাবনা ড্রামা সার্কেলের শিল্পীবৃন্দ। তাদের শৈল্পিকতায় ছোঁয়ায় নয়নাভিরাম হয়ে উঠেছে শহীদ মিনারটি। ২০০০ সালে এখানে প্রতি একুশে ফেব্রুয়ারি ঘিরে শহীদদের শ্রদ্ধায় এ কাজটি করছেন তারা। সে হিসেবে একুশ ঘিরে ড্রামা সার্কেলের আল্পনা আঁকানোরও দুই যুগ হয়ে গেলো। এটি প্রথম শুরু করেছিলেন ড্রামা সার্কেলের সাবেক সভাপতি সাংস্কৃতিক সংগঠক গোপাল স্যান্যাল। তিনি বর্তমানে প্রবাসে অবস্থান করলেও তারই পৃষ্টাপোষকতায় এবারও এ কর্মসূচি পালন করে ড্রামা সার্কেল নাট্য সম্প্রদায়। কর্মসূচিতে ওহিদুল কাওসার, ভাস্কর চক্রবর্তী, আব্দুল হাফিজ রতন, শিশির ইসলামসহ নাট্যকর্মীরা অংশ নেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
