স্টাফ রিপোর্টার : চাঞ্চল্যকর হত্যা মামলায় যাবজ্জীবন কারাদন্ডের এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে র্যাব-১২ পাবনা ক্যাম্পের অভিযানিক দল। গোপন সংবাদের র্ভিত্তিতে গতকাল রাত সোয়া আটটার দিকে সদর থানার তারাবাড়িয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাব-১২, সিরাজগঞ্জ এর অধিনায়ক মারুফ হোসেন পিপিএম এর নির্দেশনায় সিপিসি-২ পাবনা এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মনোয়ার হোসেন চৌধুরী এর নেতৃত্বে র্যাব-১২, সিপিসি-২, পাবনা কোম্পানির চৌকষ আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃত মো. ছোবাই সদর থানার ভাদুরীডাঙ্গির রুস্তম মোল্লার ছেলে। সে চাঞ্চল্যকর হত্যা মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদন্ড এবং ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ৩ মাসের সশ্রম কারাদন্ড প্রাপ্ত পলাতক আসামী বলে জানায় অভিযানিক দল।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
