এফএনএস বিদেশ : কনকনে ঠাণ্ডা নিয়েই ঘুম ভাঙলো দিল্লিবাসীর। চলতি শীতের মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা দেখেছে ভারত রাজধানী দিল্লি। সর্বনিম্ন ১. ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া বিভাগ। গতকাল শুক্রবার দক্ষিণ পশ্চিম দিল্লির আয়ানগরে এই তাপমাত্র রেকর্ড হয়েছে। আগামী কয়েকদিন দিল্লিতে চলবে শৈত্যপ্রবাহ। ফলে তাপমাত্রার পারদ আরও নামতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আইএমডি। গত কয়েকদিনের তুলনায় গতকাল শুক্রবার সকাল থেকেই ঘন কুয়াশার মোড়ানো দিল্লি। হু হু করে নামছে পারদ। দুপুর গড়ালেও পরিস্থিতি খুব একটা বদলায়নি। দিল্লিতে গতকাল শুক্রবার দুপুরে ১ টায় ১২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। ঘন কুয়াশায় সড়কে হেড লাইট জ¦ালিয়ে গাড়ি চলতে দেখা গেছে। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হতে দেখা যাচ্ছে না স্থানীদের। প্রভাব পড়েছে রেল চলাচলে। কুয়াশার কারণে ১ থেকে সর্বোচ্চ ১০ ঘণ্টা পর্যন্ত দেরিতে ছেড়ে গেছে কোনো কোনো ট্রেন। এর আগে দিল্লির আবহাওয়া বিভাগ বৃহস্পতিবার মৌসুমের সর্বনিম্ন তাপমাত্র ৩ ডিগ্রি সেলসিয়াস, বুধবার ৪.৪ ডিগ্রি এবং মঙ্গলবার ৮.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
