সাঁথিয়া প্রতিনিধি : সাঁথিয়া উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অতিদরিদ্র জনগোষ্ঠির মাঝে সম্পদ সম্প্রসারণ, স্বাস্থ্য, সামাজিক অন্তর্ভুক্তিকরণ ও অর্থনৈতিক অবস্থার ইতিবাচক পরিবর্তন ঘটিয়ে সামাজিক ক্ষমতায়ণ ও সমাজের মূল স্রোতধারার সাথে সম্পৃক্তকরণ এর উদ্দেশ্যে উওরণ কর্মসূচির অবহিতকরণ ও সাজেদা ফাউন্ডেশন এর কার্যক্রম নিয়ে আলোচনা সভা গতকাল সকালে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদ হোসেন। অন্যান্য অতিথি ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা। মূল উপস্থাপনায় ছিলেন রুহুল আমিন জোনাল ম্যানেজার সাজেদা ফাউন্ডেশন। এছাড়া সাজেদা ফাউন্ডেশন পক্ষ থেকে জাহাঙ্গীর আলম ও আরিফুল ইসলাম, টিমলিড আব্দুল বারি, এলাকা ব্যবস্হাপক (বিবর্তন) শফিকুল ইসলাম, শাখা ব্যবস্থাপক, মিঠুন কুমার সাহা ও আব্দুর রাজ্জাক প্রোগ্রাম অফিসার লাইভলিহুড, আব্দুল মোতালিব ও পিয়াংকা সরকার প্রোগ্রাম অফিসার হেল্থ সাজেদা ফাউন্ডেশন ও অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার মহোদয় উওরণ কর্মসূচির প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং কর্মসূচির সকল কার্যক্রম নিয়ে প্রশংসা করার পাশাপাশি অতি দরিদ্র পরিবারের প্রতিবন্ধী সদস্যদের নিয়ে কাজ করার জন্য পরামর্শ প্রদান করেন। উল্লেখ্য যে পাবনা, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, ঝিনাইদহ, শরিয়তপুর ও চাঁদপুর জেলার ২৬ টি উপজেলায় কর্মসূচিটির কাজ বাস্তবায়ন করা হচ্ছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
