ক্রীড়া প্রতিবেদক : এক্স-ক্রিকেটার্স এসোসিয়েশন পাবনা ( ঈঅচ ) এর সার্বিক ব্যবস্থাপানায় ও মরহুম আসাদ এর পরিবারের পৃষ্ঠপোষকতায় ৩য় আসাদ স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্ণামেন্ট’২০২৪ এর দিনের ১ম খেলায় পাবনা স্পোর্টস একাডেমী ৯৮ রানে কুঠিপাড়া ইয়াং বয়েজ ক্লাব কে পরাজিত করেছে। গতকাল এডওয়ার্ড কলেজ মাঠে অনুষ্ঠিত ক গ্রুপের নির্ধারিত ২০ ওভারের খেলায় কুঠিপাড়া ইয়াং বয়েজ ক্লাব টসে জয়লাভ করে প্রথমে পাবনা স্পোর্টস একাডেমী কে ব্যাট করতে পাঠালে তারা ব্যাট করতে নেমে নির্ধরিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৯ রান সংগ্রহ করে। দলের পক্ষে তমাল ৫০, নিপুন ৪০, মিলন ২২, উদয় ১৬ ও সালাউদ্দিন ১৪ রান সংগ্রহ করে এবং অতিরিক্ত থেকে আসে ২০ রান। কুঠিপাড়া ইয়াং বয়েজ ক্লাব এর পক্ষে সাগর ২২ রানে ২ টি এবং মনি, হেলাল ও সজীব ইসলাম ১টি করে উইকেট লাভ করে। জবাবে কুঠিপাড়া ইয়াং বয়েজ ক্লাব ব্যাট করতে নেমে ১৯.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৭১ রান সংগ্রহ করে। দলের পক্ষে তুষার ১৭ রান সংগ্রহ করে এবং অতিরিক্ত থেকে আসে ১৯ রান। পাবনা স্পোর্টস একাডেমী এর পক্ষে সালাউদ্দিন ৭ রানে ৩টি, মাহফুজ ১৪ রানে ২টি এবং আজাদ ও উদয় ১ টি করে উইকেট লাভ করে। পাবনা স্পোর্টস একাডেমী এর তমাল ম্যান অফ দি ম্যাচ মনোনীত হয়। খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন মোঃ দেলোয়ার হোসেন ও দীপংকর সরকার জিতু , স্কোরার মোঃ রাইসুল ইসলাম রিজন ও স্কোরবোর্ড মোঃ তৌসিফ। প্রতিযোগিতায় পাবনা স্পোর্টস একাডেমীর উপর্যুপরি ২য় জয় এবং কুঠিপাড়া ইয়াং বয়েজ ক্লাব এর প্রথম পরাজয়। দিনের ২য় খেলায় মোসলেম স্মৃতি সংঘ (বগুড়া) ৮ উইকেটে দুর্দম ক্রিকেট একাডেমী কে পরাজিত করেছে। পাবনা সরকারী এডওয়ার্ড কলেজ মাঠে অনুষ্ঠিত গ গ্রুপের নির্ধারিত ২০ ওভারের খেলায় দুর্দম ক্রিকেট একাডেমী টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে ১৭.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৮৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে সোহান ১৬, আবির ১৪ ও উৎস ১০ রান সংগ্রহ করে এবং অতিরিক্ত থেকে আসে ১১ রান। মোসলেম স্মৃতি সংঘ (বগুড়া) এর পক্ষে রকি ১৫ রানে ৪ টি , মারুফ ১১ রানে ৩ টি, রাজা ২৩ রানে ২ টি এবং মিঠুন ১১ রানে ১ টি উইকেট লাভ করে। জবাবে মোসলেম স্মৃতি সংঘ (বগুড়া) ব্যাট করতে নেমে ১১.৪ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ৮৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে আতিক ৩৭ অপঃ, আহাদ ৩২ অপঃ ও এত্্রাত ১৪ রান সংগ্রহ করে । দুর্দম ক্রিকেট একাডেমী এর অবির ও টিটু ১ টি উইকেট লাভ করে। মোসলেম স্মৃতি সংঘ (বগুড়া) এর রকি ম্যান অফ দি ম্যাচ মনোনীত হয় । খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন তরুণ কুমার দাস মদন ও মোঃ রিসালত আলী রাসু, স্কোরার মোঃ রাইসুল ইসলাম রিজন ও স্কোরবোর্ড মোঃ তৌসিফ। আজকের খেলা ঃ ১ম খেলা ঃ সকাল ৯ টা ১৫ মিনিট ঃ মোসলেম স্মৃতি সংঘ ( বগুড়া) বনাম পাবনা রাইজিং ষ্টার। ২য় খেলা ঃ দুপুর ২টা তুফান স্মৃতি সংঘ বনাম একক সংঘ।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
