মাসুদ রানা : আটঘরিয়ার কয়রাবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৫২তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার নাহারুল ইসলামের সভাপতিত্বে এবং কয়রাবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় সোমবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত ক্রীড়া অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য তানভীর ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দেবোত্তর ইউপি চেয়ারম্যান আবু হামিদ মোহাম্মদ মোহাঈম্মিনুল হোসেন চঞ্চল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম শাজাহান আলী, দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাতাব উদ্দিন, আটঘরিয়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল হোসেন খান, দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা খাতুন মায়া, ইশারত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুল ইসলাম, শ্রীকান্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান খান মনি, ইউপি সদস্য আকরাম আলী, ইউপি সদস্য মোক্তার হোসেন প্রমূখ। ধারা বর্নায় ছিলেন সহকারী শিক্ষক মমিন, ইশারত আলী। ক্রীড়া পরিচালনায় ছিলেন শরীর চর্চা শিক্ষক মানিক হোসেন, সিনিয়র শিক্ষক কেএম মহব্বত হোসেন, সহকারি শিক্ষক নাসির উদ্দিন, আ: মালেক, মনোয়ার হোসেন, আশরাফুল আলম, আব্দুল্লাহ আল মামুন। ৪৬ টি ইভেন্টের মধ্যে দিয়ে কয়রাবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৫২ তম ক্রীড়া অনুষ্ঠানটি শেষ হয়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
