স্টাফ রিপোর্টার : পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজর বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ৎ ছিলেন ৎ সাইফুর রহমান, উপ-পরিচালক স্থানীয় সরকার বিভাগ, মাহফুজা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), এবং বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর শাহনেওয়াজ সালাম। উপস্থিত সকল অতিথিগণ অনুষ্ঠানের সার্বিক পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন। অনুষ্ঠানের বিশেষ লক্ষ্যনীয় বিষয় ছিল প্রায় ১৪০০ জন শিক্ষার্থী উপস্থিত থাকলে কোনো শিক্ষার্থী মোবাইল ফোন নিয়ে আসেননি। বর্তমান সময়ে এমন সুশৃঙ্খল পরিবেশে সাংস্কৃতিক অনুষ্ঠান কিভাবে সম্ভব জানতে চাইলে প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক মো: মাহমুদুল হক, জনান আমাদের সকল শিক্ষকদের আন্তরিক চেষ্টা ও শিক্ষার্থীদের সহযোগিতার কারণেই এটা সম্ভব হয়েছে। প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর শিবজিত কুমার নাগ ব্যক্তিগত পারিবারিক কারণে অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারলেও এমন সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য প্রতিষ্ঠানের সকল শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
