স্টাফ রিপোর্টার : চাঞ্চল্যকর হত্যা মামলায় আমৃত্যু সশ্রম কারাদন্ডের পলাতক আসামীকে গ্রেফতার করেছে র্যাব। মোঃ মারুফ হোসেন পিপিএম অধিনায়ক, র্যাব-১২, সিরাজগঞ্জ এর নির্দেশনায় গতকাল বিকালে সিপিসি-২ পাবনা এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ মনোয়ার হোসেন চৌধুরী এবং স্কোয়াডন লীডার মোঃ সানোয়ার হোসেন এর যৌথ নেতৃত্বে র্যাব-১২, সিপিসি-২, পাবনা কোম্পানি এবং র্যাব-২, সিপিসি-৩ আগারগাঁও এর চৌকষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পাবনা জেলার সদর থানাধীন পৈলানপুর সিএনজি ষ্ট্যান্ড এলাকায় একটি অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর হত্যা মামলায় আমৃত্যু সশ্রম কারাদন্ড এবং ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ২ মাসের সশ্রম কারাদন্ড ও ১০০০/- টাকা অর্থদন্ড প্রাপ্ত ০১ জন পলাতক আসামীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীর নামঃ ১। আমান উল্লাহ রিপন, পিতা-মৃত আবু ছদ্দিন, সাং-আড়পাড়া, থানা-গাংনী জেলা-মেহেরপুর, বর্তমান সাং-শালগাড়ীয়া ফরেস্টপাড়া, পাবনা সদর, পাবনা । তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
