এফএনএস বিনোদন: কবি অসীম সাহার গীতিকবিতায় বাউল গরীব মোক্তারের সুরে প্রকাশিত হতধ সাব্বির নাসিরের গান ‘মন আমার কান্দে,’ ইতোপূর্বে সাব্বির কবির অসীম সাহার আরেকটি গীতিকবিতা ‘টান’ এ কণ্ঠ দিয়েছিলেন, টান বেশ জনপ্রিয় হয়েছিল সে সময়, মন আমার কান্দে গানটির সংগীতায়োজন করেছেন সালমান জাইম। এ গানের মিউজিক ভিডিও পরিচালনা করেছেন প্রীতুল, মিউজিক ভিডিওতে বিশিষ্ট লোকশিল্পী শাহজাহান মুন্সীর উপস্থিতি ভিডিওটিকে বিশিষ্ট করেছে, সাব্বির নাসির নতুন গানের বিষয়ে বলেন, ‘মন আমার কান্দে কবি অসীম সাহার সাথে আমার দ্বিতীয় গান, মোক্তার ভাইয়ের সুরে আমার কণ্ঠকে মাথায় নিয়ে সালমান খুব পরিমিত ও যথার্থ সংগীতায়োজন করেছে গানটির আধ্যাত্মিক দিকটিকে মাথায় নিয়ে আমার গানের গুরু ওস্তাদ শাহজাহান মুন্সি আর আমাকে এক সাথে ভিডিওতে রেখেছে প্রীতুল,’ তিনি বলেন, ‘ওর উপস্থিতি আর আশীর্বাদ আমার পরম প্রাপ্তি, জয় গুরু, পাশে থেকে উনি যে উৎসাহ দিয়েছেন আশা করছি, ভিন্ন ধাঁচের নতুন এই গান ও গানের ভিডিওটি সকলের ভালো লাগবে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
