এফএনএস আন্তর্জাতিক: পূর্ব ইউক্রেইনের আকাশে শনিবার রাশিয়ার দুইটি এসইউ-৩৪ ফাইটার-বোম্বার এবং একটি এসইউ-৩৫ ফাইটার গুলি করে ভূপাতিত করার দাবি করেছেন দেশটির বিমান বাহিনীর প্রধান মিকোলা ওলেশচুক। টেলিগ্রামে এক পোস্টে তিনি এ তথ্য জানান। তবে বার্তা সংস্থা রয়টার্স স্বাধীনভাবে এ তথ্য যাচাই করতে না পারার কথা জানিয়েছে। বলেছে, যদি ওলেশচুকের দাবি সত্যি হয় তবে তা ইউক্রেইনে আকাশযুদ্ধে রাশিয়ার জন্য বড় ধাক্কা। পশ্চিমারা ইউক্রেইনকে অত্যাধুনিক আকাশ সুরক্ষা ব্যবস্থা দেওয়ার পর থেকে আকাশ যুদ্ধে রাশিয়ার সঙ্গে জোর পাল্লা দিচ্ছে কিইভ। তারা এখন যুদ্ধক্ষেত্রের কাছাকাছি এলাকায় রুশ বিমান চলাচলের সময় হুমকি সৃষ্টি করতে সক্ষম অস্ত্র মোতায়েন করতে পারছে। প্যাট্রিয়টকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে একটি বলে বিবেচনা করা হয়।। আগামী সপ্তাহে ইউক্রেইন যুদ্ধের দুই বছর পূর্ণ হতে চলেছে। এখনো এ যুদ্ধ বন্ধের কোনো আশা দেখা যাচ্ছে না। ছবি: রয়টার্স
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
