স্টাফ রিপোর্টার : পাবনা-৩ আসনের চতুর্থবারের মতো নির্বাচিত জাতীয় সংসদ সদস্য আলহাজ¦ মোঃ মকবুল হোসেনকে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার সন্ধ্যায় চাটমোহর সরকারি রাজা চন্দ্রনাথ ও বাবু শুম্ভু নাথ মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ বালুচরে মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি পাঠাগার চাটমোহর উপজেলা শাখা এই অনুষ্ঠানের আয়োজন করে। সার্বিক তত্বাবধানে ছিল নৌকা সমর্থক গোষ্ঠী। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান অতিথি সংসদ সদস্য মোঃ মকবুল হোসেন। এছাড়াও বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি পাঠাগারের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম নজরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দীন মিয়া, জেলা পরিষদ সদস্য সাইদুল ইসলাম পলাশ, যুবলীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, চাটমোহর প্রেসক্লাবের আহবায়ক ও মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক রকিবুর রহমান টুকুন ও মহিলা কলেজের প্রভাষক রুমানা পারভীন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেদুয়ানুল হালিম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সেলিম রেজা, সাবেক পৌর মেয়র মির্জা রেজাউল করিম দুলাল, আ. লীগ নেতা মাহাবুব এলাহী, আ বিশু সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।পরে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন ক্লোজআপ বিজয়ী লালনকন্যা বিউটি ও লালন শিল্পী ফকির সাহেব। গভীর রাত পর্যন্ত অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে অসংখ্য দর্শকের সমাগম ঘটে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
