ক্রীড়া প্রতিবেদক : এক্স-ক্রিকেটার্স এসোসিয়েশন পাবনা ( ঈঅচ ) এর সার্বিক ব্যবস্থাপানায় ও মরহুম আসাদ এর পরিবারের পৃষ্ঠপোষকতায় ৩য় আসাদ স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্ণামেন্ট’২০২৪ এর দিনের ১ম খেলায় ত্রি-রত্ন ক্লাব ১০২ রানের বিশাল ব্যবধানে একক সংঘ কে পরাজিত করেছে। পাবনা সরকারী এডওয়ার্ড কলেজ মাঠে অনুষ্ঠিত ঘ গ্রুপের নির্ধারিত ২০ ওভারের খেলায় ত্রি-রত্ন ক্লাব টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধরিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে শুভ ৬৫, রনী ৫০, শাহাদাত ২৪, সোহান ১৫ ও কাইফ ১১ রান সংগ্রহ করে এবং অতিরিক্ত থেকে আসে ২০ রান। একক সংঘের পক্ষে আশিকুল ও আশিক জুবায়ের যথাক্রমে ২৩ ও ৩৫ রানে ২ টি করে এবং মিঠু ২০ রানে ১টি উইকেট লাভ করে। জবাবে একক সংঘ ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৮৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে আশিক জুবায়ের ৩৫, আশিকুল ১২ ও জুবায়ের ১১ রান সংগ্রহ করে । ত্রি-রত্ন ক্লাবের পক্ষে বাবু, মারুফ ও রেদোয়ান যথাক্রমে ১১, ১৬ ও ১৯ রানে ২ টি করে এবং রনী ও সাইফ উভয়েই ৮ রান দিয়ে ১ টি করে উইকেট লাভ করে। ত্রি-রত্ন ক্লাব এর রনী ম্যান অফ দি ম্যাচ মনোনীত হয়। খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন মোঃ দেলোয়ার হোসেন ও মোঃ রিসালত আলী রাসু, স্কোরার মোঃ রাইসুল ইসলাম রিজন ও স্কোরবোর্ড মোঃ তৌসিফ। দিনের ২য় খেলায় মোহামেডান স্পোর্টিং ক্লাব ৬ উইকেটে ভাই ব্রাদার্স ক্লাব কে পরাজিত করেছে। পাবনা সরকারী এডওয়ার্ড কলেজ মাঠে অনুষ্ঠিত ক গ্রুপের নির্ধারিত ২০ ওভারের খেলায় ভাই ব্রাদার্স ক্লাব টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধরিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে জিয়া ৩৬, সজীব ১৮, অভি ১৪, লিখন ১৪ ও মনি ১০ রান সংগ্রহ করে এবং অতিরিক্ত থেকে আসে ১০ রান। মোহামেডান স্পোর্টিং ক্লাব এর পক্ষে নাহিদ ১৫ রানে ৩টি এবং জাকারিয়া ও আরাফাত যথাক্রমে ১৮ ও ২২ রানে ২ টি করে উইকেট লাভ করে। জবাবে মোহামেডান স্পোর্টিং ক্লাব ব্যাট করতে নেমে ১৯.১ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১১৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে ফারহান ৩৪, শাকিল ২৯ ও ইসলাম ২১ রান সংগ্রহ করে এবং অতিরিক্ত থেকে আসে ১৫ রান। ভাই ব্রাদার্স ক্লাব মনি ১৯ রানে ৩টি ও শামীম ২৩ রানে ১ টি উইকেট লাভ করে। মোহামেডান স্পোর্টিং ক্লাব এর নাহিদ ম্যান অফ দি ম্যাচ মনোনীত হয় । খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন মোঃ কামরুজ্জামান সুজন ও মোঃ রিসালত আলী রাসু, স্কোরার মোঃ রাইসুল ইসলাম রিজন ও স্কোরবোর্ড মোঃ তৌসিফ। আজকের খেলা ঃ ১ম খেলা ঃ সকাল ৯ টা ১৫ মিনিট ঃ পাবনা স্পোর্টস একাডেমী বনাম কুঠিপাড়া ইয়ং বয়েজ ক্লাব। ২য় খেলা ঃ দুপুর ২টা মোসলেম স্মৃতি সংঘ ( বগুড়া) বনাম দুর্দম ক্রিকেট একাডেমী।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
