স্টাফ রিপোর্টার : বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ পাবনা জেলা কমান্ড কাউন্সিলের এক আলোচনা সভা শনিবার জেলা পরিষদের রশিদ হলে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ.স.ম আব্দুর রহিম পাকন। আমন্ত্রিত অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ পাবনা জেলা ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব। বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা সন্তান সংসদ রাজশাহী বিভাগীয় কমান্ড কাউন্সিলের সভাপতি কিবরিয়া হাসান মিলন ও সাধারন সম্পাদক রথীন্দ্রনাথ সরকার। বিশেষ বক্তা ছিলেন বিভাগীয় কমান্ড কাউন্সিলের সহ সভাপতি বাবুল হোসেন, সিনিয়র যুগ্ন সম্পাদক ফিরোজুল ইসলাম ফিরোজ, সাংস্কৃতিক সম্পাদক মনজুরুল ইসলাম রুবেল। সভায় সভাপতিত্ব করেন আশিকুজ্জামান রাসেল। সভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবার মধ্য দিয়ে দেশের উন্নয়নের অগ্রযাত্রায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবার আহবান জানানো হয়। মহান মুক্তিযুদ্ধের চেতনায় শামিল থেকে উগ্রবাদ সন্ত্রাসবাদ জঙ্গিবাদ প্রতিহত করে অসাম্প্রদায়িক ও সুন্দর সোনালী বাংলাদেশ গড়ে তুলবার প্রত্যয় ব্যাক্ত করা হয় সভায়। বিপুল সংখ্যক মুক্তিযোদ্ধা সন্তানদের উপস্থিতিতে অনুষ্ঠিত এ সভায় সকলের সর্বসম্মত সিদ্ধান্তক্রমে ইঞ্জিনিয়ার রুহুল আমিনকে আহবায়ক ও ইকরামুল কবির মামুনকে সদস্য সচিব করে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ পাবনা জেলা কমান্ড কাউন্সিলের ২৯ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটির যুগ্ন আহবায়কবৃন্দ হলেন আশিকুর রহমান রাসেল, ফজলে রাব্বি ফারুক, বেলাল হোসেন রনি, শফিকুল আলম রুবেল, শেখ মো. ওয়ারেছ আলী, মুজিবুর রহমান খান ও মাহফুজুর রহমান লিমন। সদস্যবৃন্দ হলেন হারুনুর কামাল, জাকির হোসেন মানিক, রাফেল হোসেন, ইশারুল হোসেন ইশারুল, মো. ওয়াহিদুজ্জামান, আব্দুল্লাহ আল মামুন, জাহিদুল হাসান রাসেল, মিজানুর রহমান, রফিকুল ইসলাম লাবু, আব্দুল্লাহ আল আতিক চঞ্চল, আদ্যনাথ ঘোষ, মাজেদুর রহমান, মোখলেছুর রহমান রাসেল, শাহিন আক্তার, মো. নয়ন, মাসুদ রানা, মাহমুদা খাতুন লাবনী, নাজনীন খান কেয়া, উম্মে কুলসুম কেয়া ও মোছা. নুরুন্নাহার। মুক্তিযোদ্ধা সন্তান সংসদ রাজশাহী বিভাগীয় কমান্ড কাউন্সিলের সভাপতি কিবরিয়া হাসান মিলন ও সাধারন সম্পাদক রথীন্দ্রনাথ সরকার গত ১৭ ফেব্রুয়ারি শনিবার অনুষ্ঠিত এ সভায় এই কমিটি অনুমোদন করেন। নবগঠিত আহবায়ক কমিটি তাদের ওপরে দেওয়া সাংগঠনিক দায়িত্ব পালনের পাশাপাশি মানবিক মূল্যবোধ নিয়ে কাজ করা এবং মহান মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখার প্রত্যয় ব্যাক্ত করেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
