স্টাফ রিপোর্টার : বনমালী শিল্পকলা কেন্দ্রের মঞ্চে কেন্দ্রের সার্বিক ব্যবস্থাপনায় গতকাল সন্ধ্যায় মঞ্চস্থ হয় নৃত্যনাট্য রোমিও জুলিয়েট। এটি প্রযোজনা করে ঢাকার বহর নামের একটি নাট্য সংগঠন। মূল নাটক : উইলিয়াম শেক্সপিয়ার, নির্দেশনায় ছিলেন কামরুল হাসান ফেরদৌস আর প্রযোজনা অধিকর্তা ছিলেন জাবেদ হোসেন। নৃত্যনাট্যটিতে অভিনয় করেন ফেরদৌস হাসান, তাহমিনা মিম, জাবেদ হোসেন, চন্দ্রা গোমেজ, তীলক গোমেজ, সোহেল বাবু, এস এইচ লিমন, সাগর, দিপু দাস, আমিনুল, আবীর, রোজা, দিপু, অদিতি, রিয়ন্তী, মারজিয়া, সামিয়া, দিঘী, রাত্রি, ঐশী ও ইতি। সহযোগিতায় ছিলেন মতিনুর আলম সবুজ, ফিরোজ আলম স্বপন, মারুফুর রহমান, রুমন, শিরোন, ইসাহক ও আছাদ। অসংখ্য দর্শক নৃত্যনাট্যটি উপভোগ করেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
