এফএনএস স্পোর্টস: সিরিজের প্রথম দুই টেস্টে ভালো শুরুর পর ইনিংস বড় করতে পারেননি। সেই আক্ষেপ এবার মেটালেন বেন ডাকেট। আগ্রাসী ব্যাটিংয়ের প্রদর্শনী মেলে ধরে রেকর্ড গড়া সেঞ্চুরি উপহার দিলেন বাঁহাতি ওপেনার। ভারতের বড় সংগ্রহের জবাবে ইংল্যান্ড পেল শক্ত ভিত। রাজকোটে তৃতীয় টেস্টের দ্বিতীয় দিন শুক্রবার ভারতের প্রথম ইনিংস থামে ৪৪৫ রানে। দিন শেষে ইংল্যান্ডের সংগ্রহ ২ উইকেটে ২০৭ রান। ওভারপ্রতি রান তুলেছে তারা ৫.৯১ করে। এখনও ২৩৮ রানে পিছিয়ে আছে সফরকারীরা। সুইপ, রিভার্স সুইপ, সুইচ হিট, প্যাডল- দারুণ সব শটের পসার মেলে ক্যারিয়ারের তৃতীয় টেস্ট সেঞ্চুরিতে ১৩৩ রানে অপরাজিত আছেন ডাকেট। তার ১১৮ বলের ইনিংসে ২১টি চারের পাশে ছক্কা ২টি। সেঞ্চুরি পূর্ণ করেন তিনি ৮৮ বলে। ভারতের বিপক্ষে টেস্টে ইংল্যান্ডের কোনো ব্যাটসম্যানদের দ্রুততম সেঞ্চুরি এটিই। ডাকেট ভেঙে দিয়েছেন গ্রাহাম গুচের প্রায় ২৪ বছরের রেকর্ড। ১৯৯০ সালে লর্ডসে ৩৩৩ রানের ইনিংস খেলার পথে ৯৫ বলে শতক ছুঁয়েছিলেন তখনকার ইংলিশ অধিনায়ক গুচ। ভারতের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে ডাকেটের চেয়ে কম বলে সেঞ্চুরি করতে পেরেছেন কেবল দুজন। ১৯৭৪ সালে বেঙ্গালুরুতে ৮৫ বলে সেঞ্চুরি করেন ওয়েস্ট ইন্ডিজের ক্লাইভ লয়েড। ২০০১ সালে মুম্বাইয়ে অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্ট শতরানে পৌঁছান ৮৪ বলে। ডাকেটের ১৩৩ রানের ১১৪ আসে দিনের শেষ সেশনে। ভারতে এই প্রথম কোনো সফরকারী ব্যাটসম্যান এক সেশনে একশ বা এর বেশি রান করলেন। দ্বিতীয় দিনের আরেকটি উল্লেখযোগ্য ঘটনা রবিচন্দ্রন অশ্বিনের ৫০০ উইকেট। দ্বিতীয় ভারতীয় এবং বিশ্বের নবম ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে এই মাইলফলক স্পর্শ করেন ৩৭ বছর বয়সী অফ স্পিনার। তার আগে ব্যাট হাতে ৩৭ রানের ইনিংস খেলেন তিনি।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত ১ম ইনিংস: (আগের দিন ৩২৬/৫) ১৩০.৫ ওভারে ৪৪৫ (জাদেজা ১১২, কুলদিপ ৪, জুরেল ৪৬, অশ্বিন ৩৭, বুমরাহ ২৬, সিরাজ ৩*; অ্যান্ডারসন ২৫-৭-৬১-১, উড ২৭.৫-২-১১৪-৪, হার্টলি ৪০-৭-১০৯-১, রুট ১৬-৩-৭০-১, রেহান ২২-২-৮৫-২)
ইংল্যান্ড ১ম ইনিংস: ৩৫ ওভারে ২০৭/২ (ক্রলি ১৫, ডাকেট ১৩৩*, পোপ ৩৯, রুট ৯*; বুমরাহ ৮-০-৩৪-০, সিরাজ ১০-১-৫৪-১, কুলদিপ ৬-১-৪২-০, অশ্বিন ৭-০-৩৭-১, জাদেজা ৪-০-৩৩-০)
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
