স্টাফ রিপোর্টার : ৫টি চোরাই মোটর সাইকেলসহ ২ জন সক্রিয় চোরকে আটক করা হয়েছে উল্লাপাড়ায়। র্যাবের অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২, সিরাজগঞ্জ এর অধিনায়ক মারুফ হোসেন পিপিএম এর দিকনির্দেশনায় বৃহস্পতিবার র্যাব-১২’র সদর কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল ‘সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার পাগলা গ্রামস্থ আজাহার আলী (৬৫) এর বসত বাড়ীর পূর্ব পাশে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে। তারা বিভিন্ন ব্যান্ডের চোরাইকৃত ৫টি মোটরসাইকেলসহ ২ জন সক্রিয় চোরকে গ্রেফতার করতে সক্ষম হয়। সিরাজগঞ্জ জেলার সদর থানার আকনাদিঘির শফিকুল ইসলামের ছেলে মো. রুবেল (২৫) ও উল্লাপাড়া থানার পাগলা গ্রামের রতন আলী সরকারের ছেলে জাহাঙ্গীর হোসেন (২৫)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামিদ্বয় পরস্পর যোগসাজসে সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা ও টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন ব্যান্ডের মোটরসাইকেল কৌশলে চুরি করে। ধরা না পড়ার জন্য এরা মোটর সাইকেলের পেছনের নম্বর প্লেট পরিবর্তন এবং কোনটির নম্বর প্লেট নিজ হাতে লিখে সাধারণ জনগণের কাছে বিক্রি করতো। গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানায় মামলা দায়ের করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
