সুজানগর (পাবনা) প্রতিনিধি ঃ পাবনার সুজানগরে কৃষিকে আরো আধুনীক এবং সময়োপযোগী করার লক্ষে আয়োজিত তিন দিনব্যাপি স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা সম্পন্ন হয়েছে। গত বৃহস্পতিবার বিকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এবং আধুনীক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত ওই মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক কৃষিবিদ ড. জামাল উদ্দিন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাফিউল ইসলাম। এতে আরো বক্তব্য রাখেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফারুখ হোসেন চৌধুরী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মাহে আলম, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল মালেক, নার্সারী মালিক কামাল হোসেন ও উপসহকারী কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান। অনুষ্ঠান পরিচালনা করেন এসএপিপিও আলমগীর হোসেন। শেষে মেলায় অংশ নিয়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভকারী স্টলসহ সকল স্টলকে পুরস্কৃত করা হয়। এর আগে উপ-পরিচালক কৃষিবিদ ড. জামাল উদ্দিন মেলায় অংশ নেওয়া ২২টি স্টল ঘুরে দেখেন। ওই সকল স্টলে শস্যচিত্রে প্রধানমন্ত্রী, বিভিন্ন ধরনের কৃষি পণ্য, ফসলের পোকামাকড় দমনের বিষ, গাছের চারা এবং অধুনীক কৃষি যন্ত্রপাতি প্রদর্শন করা হয়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
