স্টাফ রিপোর্টার : সদরের মাছিমপুরের জয় ল্যাবরেটরিজ ইউনানী কারখানাতে অভিযান চালিয়েছে র্যাবের অভিযানিক দল। র্যাব-১২, সিরাজগঞ্জ এর অধিনায়ক মারুফ হোসেন পিপিএম এর নির্দেশনায় বৃহস্পতিবার দুপুরে কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার তৌহিদুল মবিন খান ও স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার কিশোর রায় এর নেতৃত্বে র্যাব-১২, সিপিসি-২, পাবনা কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল গোপন সংবাদে অভিযান চালান সেখানে। তাদের সাথে এ অভিযানে ছিলেন জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি। এ সময় সেখানে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানের মালিক মরহুম আলী আকবরের ছেলে আলী আজম (৪৫) কে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষন আইন, ২০০৯ এর ৫২ ধারা মোতাবেক নগদ ১ লাখ টাকা জরিমানা করা হয়। উক্ত প্রতিষ্ঠানটি দীর্ঘদিন যাবৎ নকল ইউনানী ঔষধ তৈরী করে বাজারজাত করে আসছিল বলে জানায় অভিযানিক দল। উক্ত ল্যাবরেটরিজ প্রতিষ্ঠানের বিরুদ্ধে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক অভিযোগ নং-১০/২০২৩, তারিখ ঃ ০৫/০১/২০২৩ খ্রিঃ মূলে মামলা দায়ের করে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়েছে বলেও জানায় অভিযানের সাথে সংশ্লিষ্টরা।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
