নিজস্ব প্রতিনিধি : পাবনা জেলা তথ্য অফিসের উদ্যোগে বিজয়ের ৫১ বছর পূর্তিতে গণযোগাযোগ অধিদপ্তরের বিশেষ প্রচার কর্মসূচীর অংশ হিসেবে গতকাল ভাঙ্গুড়া উপজেলার বীর মুক্তিযোদ্ধা এম. হোসেন আলী অডিটরিয়ামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ভাঙ্গুড়া উপজেলা নির্বহী অফিসার মোহাম্মদ নাহিদ হাসান খানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ বাকি বিল্লাহ্ ও পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেল। অন্যান্যদের মাঝে উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রঞ্জু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আজিজা পারভীন পাখি, ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি মাহবুব-উল-আলম, সিনিয়র সহ-সভাপতি গিয়াস উদ্দিন উপস্থিত ছিলেন। আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন সিনিয়র তথ্য অফিসার সামিউল আলম। আলোচনা সভায় বিশেষ অতিথি ও চেয়ারম্যান উপজেলা পরিষদ, ভাঙ্গুড়া স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে স্বাধীনতার প্রেক্ষাপট তুলে ধরেন। তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্যারিশম্যাটিক নেতৃত্ব, বাংলার স্বাধীকার থেকে স্বাধীনতার প্রতিটি ক্ষেত্রে তাঁর অসামান্য অবদান তুলে ধরেন। সেইসঙ্গে তিনি জাতীয় চার নেতাসহ সকল বীর মুক্তিযোদ্ধদের অবদানের কথা স্মরণ করেন। পাশাপাশি তিনি ৫১ বছরে বাংলাদশের অর্জনে বর্তমান সরকারের বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্ব, দেশ ও জাতির কল্যাণে তাঁর গৃহীত কর্মসূচী, বিশ^ নেতৃত্বে তাঁর অবদান, সম্মাননার কথা তুলে ধরেন। তিনি আরও বলেন, উন্নয়নের রোল মডেল বাংলাদেশ এখন অর্থনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে ঈশ^নীয় সাফল্য অর্জন করেছে। বিশেষ অতিথি ও মেয়র, ভাঙ্গুড়া পৌরসভা স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয়ের ৫১ বছরে বাংলাদেশের অর্জন, আন্তর্জাতিক সম্মাননা এবং সরকারের গতিশীল নেতৃত্বে চলমান অগ্রগতির বিষয় তুলে ধরেন। পাশাপাশি তিনি উন্নয়নের এই অগ্রযাত্রাকে অব্যহত রাখতে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার মাধ্যমে উন্নয়নের স্রোতধারায় সকলকে একত্রিত হওয়ার আহবান জানান। আর এর মাধ্যমেই বঙ্গবন্ধুর আজীবনের লালিত স্বপ্ন সোনার বাংলা প্রতিষ্ঠিত হবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন। সভাপতি স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে জাতির উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগ, সরকারের প্রচেষ্টা এবং জনগণের সার্বিক অংশগ্রহণের উপর বিশেষ গুরুত্ব তুলে ধরে সকলকে উন্নয়নের অংশীদার হওয়ার আহবান জানান। এছাড়া তিনি মহান মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। আলোচনা সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, ধর্মীয় নেতৃবৃন্দ, শিক্ষক, ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার জাহিদুল ইসলাম। আলোচনা সভা শেষে ভাঙ্গুড়া শিল্পকলা একাডেমী ও ছাত্র-ছাত্রীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
