স্টাফ রিপোর্টার : অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরীর উদ্যোগে ও বইমেলা উদযাপন পরিষদের ব্যবস্থাপনায় বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে অনুষ্ঠিত বইমেলা চত্বর সাংস্কৃতিক কর্মী ও লেখক পাঠকদের সরব উপস্থিতিতে প্রাণবন্ত ছিলো গতকাল। সন্ধ্যার আলোচনা অনুষ্ঠানে অংশ নেন গোপালপুর শিশু শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক রওশন আক্তার মিন্টু, জেলা মহিলা পরিষদের সাধারন সম্পাদক এ্যাড. কামরুন নাহার জলি, দেবোত্তর ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক নিহার আফরোজ জলি, শহীদ এম মনসুর আলী কলেজের সহকারী অধ্যাপক মত্ মাইন্না মতিন কাকলি, ব্যাংক কর্মকর্তা শায়রা আহমেদ, এ্যাড. হামিদা বানু মৌসুমী, নারী উদ্যোক্তা ইলোরা লেয়, গৃহিনী শাহানারা আফরোজ, গৃহিনী জাহানারা খাতুন ও নারী উদ্যোক্তা জুঁই খাতুন। আলোচনা সভা পরিচালনা করেন ড. মো. হাবিবুল্লাহ ও এড. মোশফেকা জাহান কনিকা। শেষে তিন পাগল সঙ্গীত নিকেতনের শিল্পীরা মুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। নাটক মঞ্চস্থ করে ফরিদপুরের ধানুয়াঘাটা এলাকার নবধারা নাট্যদল। বিকালে প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের স্কেচ ব্যান্ডের শিল্পীরা ব্যান্ড সঙ্গীত পরিবেশন করেন। এছাড়াও নৃত্য প্রশিক্ষক সুমন আলীর পরিচালনায় সোনার বাংলা মা একাডেমির শিল্পীদের নয়নাভিরাম শৈল্পিক নৃত্য প্রশংসিত হয় দর্শকদের কাছে। বিকালের সাংস্কৃতিক পর্বের সার্বিক তত্বাবধায়ন করেন বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক প্রলয় চাকী ও সাংস্কৃতিক কর্মী বিপ্লব ভৌমিক। অসংখ্য দর্শক সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। মাসব্যাপী বইমেলার আয়োজক প্রতিষ্ঠান অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরীর সভাপতি অঞ্জন চৌধুরী পিন্টু ও বইমেলা উদযাপন পরিষদের সভাপতি শিবজিত নাগ সকলকে বইমেলাতে আমন্ত্রণ জানান।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
