স্টাফ রিপোর্টার : শারীরিক, মানসিক, সামাজিক ও আত্মিক সার্বিক দিক হতে ফিটনেস অর্জনের আহ্বান নিয়ে সারা দেশের মত পাবনাতেও কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে পালিত হলো টোটাল ফিটনেস ডে। ২০২৩ সাল থেকে প্রতি বছর জানুয়ারি মাসের প্রথম শুক্রবার দিবসটি পালনের উদ্যোগ নেয়া হয়েছে। এডওয়ার্ড কলেজ সাইন্স ভবনের সামনে এ উপলক্ষে গতকাল সকাল সাড়ে সাতটায় ঘন্টাব্যাপী যোগ ব্যায়াম, শারীরিক ভারসাম্য পরীক্ষা বা বডি ব্যালেন্স টেস্ট, সচেতনতামূলক বুলেটিন-ব্রোশিউর বিতরণসহ আলোচনা, প্রাণায়াম ও মেডিটেশনের মধ্য দিয়ে উদযাপিত হয় টোটাল ফিটনেস ডে। শরীরচর্চা ও স্বাস্থ্য সচেতনতামূলক বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনও দিবসটি উদযাপন করে। সারাদেশে বিভিন্ন উন্মুক্ত স্থানে এ ধরনের প্রোগ্রাম আয়োজন করা হয়। দিবসটি পালনের মূল উদ্দেশ্য আংশিক নয় বরং দরকার সামগ্রিকভাবে ভালো থাকা। এবারে টোটাল ফিটনেস ডে এর প্রতিপাদ্য বিষয় ছিলো ‘‘সুস্থ দেহ প্রশান্ত মন কর্মব্যস্ত সুখী জীবন’’।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
