এফএনএস বিদেশ : পাকিস্তানের সাধারণ নির্বাচন প্রক্রিয়ায় হস্তক্ষেপের অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র। এই অভিযোগ নিয়ে গভীর উদ্বেগও প্রকাশ করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। গতকাল শনিবার পাকিস্তানের সংবাদ মাধ্যম ডনের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। এক বিবৃতিতে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার জানিয়েছেন, পাকিস্তানের নির্বাচন নিয়ে ‘বিশ্বাসযোগ্য আন্তর্জাতিক ও স্থানীয় নির্বাচন পর্যবেক্ষকদের মূল্যায়নের সঙ্গে’ একমত পোষণ করেছে যুক্তরাষ্ট্র। পর্যবেক্ষক দল জানিয়েছেন, এই নির্বাচনে মত প্রকাশের স্বাধীনতা, বাক স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশে বাধা দেওয়া হয়েছে। নির্বাচনে হস্তক্ষেপ বা ভোট কারচুপির দাবি সম্পূর্ণরূপে তদন্ত করা উচিত বলে জানিয়েছেন ম্যাথিউ মিলার। বিবৃতিতে আরও জানানো হয়েছে, ‘আমরা নির্বাচনী সহিংসতা, গণমাধ্যম কর্মীদের ওপর হামলাসহ মানবাধিকার ও মৌলিক অধিকার প্রয়োগে বিধিনিষেধ এবং ইন্টারনেট ও টেলিযোগাযোগ পরিষেবাগুলিতে নিষেধাজ্ঞার নিন্দা জানাচ্ছি’। তবে বিবৃতিতে, পাকিস্তানের পরবর্তী সরকারের সাথে কাজ করার অভিপ্রায়ের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
