স্টাফ রিপোর্টার : এ্যাস্ট্রাস পৌর প্রাথমিক ও এ্যাস্ট্রাস পৌর উচ্চ বিদ্যালয়ের বাষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। গতকাল সকালে জাতীয় পতাকা উত্তোলন এবং প্রতিযোগিতার উদ্বোধন করেন ও খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন স্কুলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি এ্যাডভোকেট আব্দুল হান্নান। প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন ব্যবস্থাপনা কমিটির সদস্য শফিকুল ইসলাম ও স্কুলের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম। এ প্রতিযোগিতার শুরুতেই ছিল শিক্ষার্থীদের মনোজ্ঞ ডিসপ্লে। পরে দৌড়, বিস্কুট দৌড়, কক ফাইট, হাই জা¤প, লং জা¤পসহ ৪৯টি ইভেন্টে অংশ নেন দুই শতাধিক প্রতিযোগী। শেষে বিজয়ী, কৃতি শিক্ষার্থী এবং বিদ্যালয়ে শতভাগ উপস্থিতির মধ্যে ৮৯ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। এসময় মাছরাঙা টেলিভিশনের উত্তরাঞ্চলীয় ব্যুরো চীফ উৎপল মীর্জা, অনলাইন পত্রিকা ’নতুন চোখ’ এর প্রকাশক ও বাংলা টিভির জেলা প্রতিনিধি এস এম আলমসহ স্থানীয় সূধীজন উপস্থিত ছিলেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
