স্টাফ রিপোর্টার : নছিমনের চাকায় পৃষ্ট হয়ে তৌহিদ হাসান নামের ৬ বছরের এক শিশু নিহত হয়েছে। গতকাল শনিবার বিকেল ৩টার দিকে সাঁথিয়া-বেড়া স্থানীয় মহাসড়কের করমজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তৌহিদ উপজেলার ধুলাউড়ি পূর্বপাড়া গ্রামের শাহাদত হোসেনের ছেলে। বিষয়টি নিশ্চিত করে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, তৌহিদ উপজেলার করমজা গ্রামে তার বড় ভাই এর শ্বশুর বাড়িতে বেড়াতে যায়। শনিবার দুপুরে খাওয়া দাওয়া শেষে রাস্তা পার হওয়ার সময় বেড়া থেকে সাঁথিয়াগামী পেঁয়াজের ফুল বোঝাই একটা নসিমন এসে তৌহিদকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ওসি আরও জানান, ঘটনার পরপরই চালক পলাতক রয়েছে, তবে নসিমনটি জব্দ করা হয়েছে। চালককে আটকের চেষ্টা চলছে। তৌহিদের লাশ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সড়ক আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
