পাবনা ইমাম গায্যালী গার্লস স্কুল এন্ড কলেজে ৪ দিন ব্যাপি বার্ষিক ক্রীড়া ও সংস্কৃতি সপ্তাহ উদযাপিত হয়। এরই ধারাবাহিকতায় গতকাল ৫ ফেব্রুয়ারী সকাল ১০ টায় ক্রীড়া প্রতিযোগীতা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তেলাওয়াত, গীতা, বাইবেল পাঠের পর জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইমাম গায্যালী ট্রাষ্ট ও ইমাম গায্যালী গার্লস স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি আলহাজ¦ আবুল কাশেম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইমাম গয্যালী গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সুরাইয়া সুলতানা। জাতীয় পতাকা উত্তোলন এবং বেলুন ও পায়রা উড্ডয়নের মধ্য দিয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাহফুজা সুলতানা। বিশেষ অতিথি ছিলেন পাবনা পৌরসভার মেয়র শরিফ উদ্দিন প্রধান, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ¦ শাওয়াল বিশ^াস, পাবনা প্রেস ক্লাবের সভাপতি এ বি এম ফজলুর রহমান, আলহাজ্ব সামসুর রহমান খান মানিক ও এ্যড: হাতেম আলী সদস্য, গভর্নিং বডি ইমাম গায্যালী গার্লস স্কুল এন্ড কলেজ । এছাড়াও আইয়ুব হোসেন খান, আজমত আলি বিশ^াস, কামাল হোসেন, রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, সহকারী প্রধান শিক্ষক আনিসুর রহমান, আব্দুল আলিম বিশ^াস, মাহফুজা খাতুন, শিরিনা আকতার, সুলতানা পারভীনসহ সকল শিক্ষকবৃন্দ ও ষ্টাফবৃন্দ। অনুষ্ঠানে সুলতানা পারভীনের নেতৃত্বে শিক্ষার্থীরা বিভিন্ন ডিসপ্লে প্রদর্শন করে। ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী ছাত্রীদের মাঝে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। অনুষ্ঠানটির সার্বিক সঞ্চালনায় ছিলেন সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম ও হিসাব বিজ্ঞানের প্রভাষক নাছিম আলী। (প্রেসবিজ্ঞপ্তি)
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
