স্টাফ রিপোর্টার : ‘গ্রন্থাগারে বই পড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় গ্রন্থাগার দিবস পালন করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়। দিবসটি উপলক্ষে গতকাল সোমবার (০৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুনের নেতৃত্বে প্রশাসন ভবনের সামনে থেকে এক র্যালী বের করা হয়। র্যালীতে উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল খান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কে এম সালাহ্ উদ্দীন এবং রেজিস্ট্রার বিজন কুমাার ব্রহ্ম, অতিরিক্ত গ্রন্থাগারিক মো. হাফিজুর রহমান মোল্লা সহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। র্যালী শেষে সেন্ট্রাল লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সেন্টার’র সামনে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন বলেন, জ্ঞান আহরণের জন্য লাইব্রেরিতে যাওয়া এবং স্মার্ট বাংলাদেশ গঠন করতে হলে জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদের স্মার্ট হতে হবে। জ্ঞানের প্রসারতা বাড়ানোর কোনো বিকল্প নেই। সবার মধ্যে জ্ঞান পৌঁছানোর মধ্য দিয়ে সত্যিকারের সমাজ নির্মাণ হতে পারে। জ্ঞানের আলোয় নিজেকে প্রসারিত করার মধ্য দিয়ে সমাজ ও দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল খান বলেন, শিক্ষার্থীদের লাইব্রেরিমুখী করে তুলতে হবে। সময়ের সাথে তাল মিলিয়ে গ্রন্থাগারকে স্মার্ট, নান্দনিক ও সময়োপযোগী করে গড়ে তুলতে হবে। জীবন সংগ্রামে টিকে থাকার জন্য অ্যাডভান্স ভাবনা আমাদের ভাবতে হবে। পরে বিশ^বিদ্যালয় চত্বরে গাছের চারা রোপন করেন উপাচার্য সহ অন্যান্যরা। এদিকে দুপুর দেড়টায় বিশ^বিদ্যালয়ের ডরমিটরি অফিস উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল খান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কে এম সালাহ্ উদ্দীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডরমিটিরি তত্ত্বাবধায়ক মো. একরামুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন প্রক্টর ড. মো. কামাল হোসেন, ছাত্র উপদেষ্টা ড. মো. নাজমুল হোসেনসহ অনেকে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
