স্টাফ রিপোর্টার : অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরীর উদ্যোগে ও বইমেলা উদযাপন পরিষদের ব্যবস্থাপনায় বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে অনুষ্ঠিত বইমেলা মঞ্চে গতকাল সন্ধ্যায় ২০ টি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়। আনন্দঘন পরিবেশে মোড়ক উন্মোচনের পরে তাদের অনুভুতি ব্যাক্ত করেন লেখকেরা। যাদের বইয়ের মোড়ক উন্মোচন করা হয় তারা হলেন, সাবেক আইজিপি শফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, ডা. মোখলেস মুকুল, আদ্যনাথ ঘোষ, আসাদুর রহমান, রীতা রায়, ড. নির্মল বেরা, মঙ্গল প্রসাদ মাইতি, রহিমা খাতুন, কোহিনুর বেগম শেফালী, মধুসুধন মজুমদার, মানিক মজুমদার, পুলক রায়, তারেক খান, হাবিবুর রহমান, ডা. শতাব্দী ঘোষ, হামিদা বানু মৌসুমী ও সালেহা খাতুন। লেখক ও কবিবৃন্দ বলেন, প্রকৃতি পাঠ, জীবন পাঠ, বোধকে শানিত করা ও মুক্তচিন্তার বিষয়টি প্রতিটি লেখকের ক্ষেত্রে খুবই প্রয়োজন। একজন লেখককে অনেক উদার ও মানবিক মূল্যবোধ সম্পন্ন হতে হবে। পাঠকের চোখেতার বইটি যেমন ভালো, তেমনি সে যেনো প্রকৃতপক্ষে একজন ভালো মানুষও হয়। অনুষ্ঠান ও সভা পরিচালনা করেন ড. মো. হাবিবুল্লাহ ও এড. মোশফেকা জাহান কনিকা। মোড় উন্মোচন ও আলোচনা শেষে সঙ্গীত ওস্তাদ শফিক উদ্দিন আহমেদের পরিচালনায় সঙ্গীত পরিবেশন করেন সঙ্গীত বিদ্যাবীথির শিল্পীবৃন্দ। এর আগে বিকালে বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব প্রলয় চাকীর সার্বিক তত্বাবধায়নে সঙ্গীত পরিবেশন করেন সমীর মজুমদার, জয়ন্তী সরকারসহ শিল্পীবৃন্দ। এছাড়াও সাবিয়া সুলতানা সোনিয়ার পরিচালনায় নৃত্য পরিবেশন করে ললিত কলা কেন্দ্র ইফার শিল্পীবৃন্দ। সঙ্গীত বিদ্যা বীথির সঙ্গীত শিল্পীদের সঙ্গীত পরিবেশনা ও ললিত কলা কেন্দ্র ইফার শিল্পীদের নৃত্য পরিবেশনা ছিলো দর্শকমুগ্ধ। অসংখ্য দর্শক অনুষ্ঠান উপভোগ করেন। মাসব্যাপী বইমেলার আয়োজক প্রতিষ্ঠান অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরীর সভাপতি অঞ্জন চৌধুরী পিন্টু ও বইমেলা উদযাপন পরিষদের সভাপতি শিবজিত নাগ সকলকে বইমেলাতে আমন্ত্রণ জানান।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
