স্টাফ রিপোর্টার : শহরের এ আর প্লাজা মার্কেটের হৃদয় ফটোস্ট্যাট নির্ধারিত মূল্যর চেয়ে অতিরিক্ত মূল্য আদায় করার দায়ে প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। গতকাল মঙ্গলবার ভোক্তা অধিকার সংরক্ষণ পাবনা জেলা সহকারী পরিচালক মোঃ মাহমুদ হাসান রনি এ অভিযানটি পরিচালনা করেন। ভূক্তভোগী সজীব হালদার সূত্রে জানা গেছে, ২৯ জানুয়ারি ব্যক্তিগত কাজে হৃদয় ফটোস্ট্যাটের কাছ থেকে এ ফোর সাইজের এক কপি প্রিন্ট এবং লেমিনেটিং করায় এর বিল স্বরূপ ৫০ টাকার পরিবর্তে ১০০ টাকা বিল ধার্য করে। বিষয়টি দোকানদারকে অবগত করলে তিনি বাগবিতন্ডা করে ও খারাপ ব্যবহার করে। বিষয়টি সঠিক বলে মনে না হওয়ায়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অফিসে অবগত করলে তারা বিষয়টি খতিয়ে দেখে এবং অভিযান পরিচালনা করে প্রতিষ্ঠানকে জরিমানা করেন। একই সাথে বিভিন্ন প্রতিষ্ঠান মনিটরিং করে সতর্কমূলক নির্দেশনা দেন। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনা জেলা শাখার সহকারী পরিচালক মোঃ মাহমুদ হাসান রনি জানান, ভোক্তাদের অধিকার সংরক্ষনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এমন ধরনের অভিযোগ পেলে ও তার সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
