স্টাফ রিপোর্টার : ’বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি’ এই প্রতিপাদ্যে পাবনায় ৪৫ তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ৮ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম আজম শাওয়াল বিশ^াস. উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন নাহার , সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব, চরতারাপুর ইউনিয়নের চেয়ারম্যান সিদ্দিক খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার সাঈদা শবনম। বিজ্ঞান মেলায় ২১ টি স্কুল কলেজের বিভিন্ন স্টলে মেধাবী ছাত্রছাত্রীদের বৈজ্ঞানিক প্রকল্প প্রদর্শন করা হয়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
