স্টাফ রিপোর্টার : বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা আয়োজিত আন্ত:বিভাগীয় ভলিবল টুর্নামেন্টে রংপুর বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে পাবনা জেলা। দলের সেরা খেলোয়ার হয়েছেন মুর্শিদা খাতুন বীথি। আদর্শ গার্লস হাই স্কুলের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বীথি। পারিবারিকভাবে বীথির জীবন অতটা স্বচ্ছল নয়। তবুও কারও কাছে মাথা নত করতেন না বীথি। তার খেলার প্রতি আগ্রহ ও অসাধারণ প্রতিভা লক্ষ্য করে জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান বীথির খোঁজ নিয়ে তাকে স্বপরিবারে অনুদান প্রদান করেন। জেলা প্রশাসক জানান, বীথির পড়ালেখা ও খেলাধুলার খরচ চালিয়ে যাওয়ার জন্য জেলা প্রশাসন সবসময় তার পাশে থাকবে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
