স্টাফ রিপোর্টার : ১ কেজি ৫ শ গ্রাম গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি পুলিশ)। গোপন সংবাদের ভিত্তিতে ডিবির ওসি এমরান মাহমুদ তুহিনের নেতৃত্বে সোমবার সদর থানার গয়েশপুর ইউনিয়নের দক্ষিন মাছিমপুর এলাকায় অভিযান চালায় ডিবির জোয়ানরা। সেখান থেকে উল্লেখিত পরিমান গাঁজাসহ গ্রেফতার করা হয় সদর থানার জৌতগোরি জালারপুরের মৃত আছিমুদ্দিনের ছেলে আব্দুল মতিন (৪২) ও রামানন্দপুরের মৃত আছান আলী প্রামানিকের ছেলে কিরন প্রামানিক (২৫) কে। অভিযানে নেতৃতৃ¦দানকারী ডিবির ওসি এমরান মাহমুদ তুহিন জানান, পুলিশ সুপার আকবর আলী মুনসীর নির্দেশনায় জেলাকে মাদক ও অপরাধ মুক্ত করার লক্ষ্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মাসুদ আলমের সার্বিক তত্বাবধায়নে এ অভিযান পরিচালনা করা হয়। ধৃত আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
