এফএনএস স্পোর্টস: ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট হারের ক্ষত সহজে শুকানোর কথা নয় ভারতের। তিনদিনের বেশি সময় দাপট দেখানোর পর ম্যাচ হারতে কারইবা ভালো লাগে? এর সঙ্গে যোগ করুন, দুই দলের প্রথম ইনিংস শেষে ১৯০ রানে এগিয়ে ছিল ভারত। এমন অবস্থা থেকে টেস্ট হার স্বাভাবিকভাবে হতাশ করেছে রোহিত শর্মাদের। সেই হতাশা কাটিয়ে ওঠার আগে নতুন দুশ্চিন্তা যোগ হচ্ছে। বিশাখাপাত্নামে আগামী শুক্রবার দ্বিতীয় টেস্টের আগে ছিটকে গেছেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ও ব্যাটার লোকেশ রাহুল। স্কোয়াডে নতুন করে যুক্ত হয়েছেন মিডলঅর্ডার ব্যাটার সরফরাজ খান, বাঁহাতি স্পিনার সৌরভ কুমার ও অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। জাদেজার ঘটনার সূত্রাপাত ভারতের দ্বিতীয় ইনিংসের সময়। ইংল্যান্ডের দেওয়া ২৩১ রান তাড়ায় ব্যাটিং করতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে চোট পান জাদেজা। বেন স্টোকসের সরাসরি থ্রোতে রান আউট হয়ে ফেরেন তিনি। হ্যামস্ট্রিংয়ে টান লাগে সেই মুহূর্তে। মাঠ ছাড়ার সময় জাদেজার চোখেমুখেও ছিল অস্বস্তি। স্ক্যানের পর তাঁকে দলের বাইরে রাখার সিদ্ধান্ত হয়েছে। প্রথম টেস্টে দল হারলেও ব্যাটে-বলে উজ্জ্বল ছিলেন জাদেজা। প্রথম ইনিংসে সর্বোচ্চ ৮৭ রান আসে তাঁর ব্যাট থেকে। দ্বিতীয় ইনিংসে দলের প্রয়োজনের মুহূর্তে রান না পেলেও সব মিলিয়ে উইকেটও নিয়েছেন পাঁচটি। রাহুল ছিটকে গেছেন মাংসপেশীর ব্যথায়। হায়দরাবাদে প্রথম ইনিংসে ৮৬ রানের ইনিংস খেলেন এই মিডলঅর্ডার ব্যাটার। যদিও দ্বিতীয় ইনিংসে দলের গুরুত্বপূর্ণ মুহূর্তে ২২ রান করে আউট হন। প্রথম টেস্টের হারের হতাশা কাটিয়ে ওঠার আগে জাদেজা-রাহুলের ছিটকে পড়া ভারতের জন্য বড় ধাক্কা।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
