এফএনএস আন্তর্জাতিক: ব্রাজিলে যাত্রীবাহী ছোট বিমান বিধ্বস্ত হয়ে ৭ জন নিহত হয়েছেন বলে কতৃপক্ষ জানিয়েছে। স্থানীয় সময় রোববার ব্রাজিলের দক্ষিণ-পূর্ব মিনাস গেরাইস প্রদেশে এ ঘটনা ঘটে। দমকল বাহিনীর বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বিমানটি সাও পাওলো রাজ্যের ক্যাম্পিনাস থেকে উড্ডয়ন করে। এরপর স্থানীয় সময় সকাল ১০ টা ৩০ মিনিটে মাঝ আকাশেই বিমানটি বিধ্বস্ত হয়। দমকল বাহিনী জানায়, এ ঘটনায় সাতজন ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে তারা জানিয়েছিল, তিনজনের লাশ উদ্ধার হয়েছে। বিমানটি যেখানে বিধ্বস্ত হয় সে স্থানটি পাহাড়, ঘাস ও বন-জঙ্গলে ঘেরা ছিল। বিমানের ধ্বংসস্তূপের বেশ কয়টি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে বিমানের ধ্বংসস্তূপ চারদিকে ছড়িয়ে থাকতে দেখা যায়। সূত্র: এএফপি
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
