এফএনএস আন্তর্জাতিক: ইসরায়েলি পুলিশ তেল আবিবে বেশ কয়েকজন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে। বিক্ষোভকারীরা গাজায় ইসরায়েলের অব্যাহত যুদ্ধের মধ্যে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগ এবং আগাম নির্বাচনের আহ্বানের দাবি করেছে। ইসরায়েলি পত্রিকা ‘ইয়েদিওথ আহরোনোথ’ অনুসারে, কাপলান স্কোয়ারে শত শত বিক্ষোভকারীকে ছত্রভঙ্গ করে পুলিশ এবং তারা যে সরঞ্জাম দিয়ে প্রতিবাদ করছিল তা জব্দ করা করে। প্রতিবেদন অনুসারে, বিক্ষোভকারীরা নির্বাচন এবং নেতানিয়াহুকে অবিলম্বে পদত্যাগ করার জন্য স্লোগান দেয়। ইসরায়েলের আরো বেশ কয়েকটি অঞ্চলেও হাজার হাজার বিক্ষোভে অংশগ্রহণকারী নেতানিয়াহু সরকারের বরখাস্ত এবং গাজায় বন্দিদের মুক্তির দাবিতে বিক্ষোভ করেন। ইসরায়েলি সম্প্রচার কর্তৃপক্ষ এবং ইয়েদিওথ আহরোনোথের মতে, ওই অঞ্চলগুলোর মধ্যে রয়েছে, জেরুজালেম, হাইফা, সিজারিয়া, কেফার সাভা, রেহোভট এবং বের্শেবা। বিক্ষোভ তীব্র হওয়ায় নেতানিয়াহু গাজায় জিম্মিদের পরিবারের বিক্ষোভকে ‘অকার্যকর এবং হামাসের দাবির সমর্তন’ বলে সমালোচনা করেছেন। ইসরায়েলি কর্মকর্তারা ধারণা করেছেন, গাজায় এখনও ১৩৬ জন জিম্মি রয়েছেন। নিচে বিক্ষোভের কিছু চিত্র তুলে ধরা হলো। সূত্র: আলজাজিরা
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
