স্টাফ রিপোর্টার : ৯০ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২ পাবনা কোম্পানীর একটি চৌকষ দল। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ সিরাজগঞ্জ এর অধিনায়ক মোঃ মারুফ হোসেন পিপিএম এর দিক নির্দেশনায় রোববার জেলার ঈশ^রদী থানার কালিকাপুর বাজারস্থ নবাব মার্কেটের সামনে অভিযান পরিচালনা করে র্যাবের জোয়ানরা। উল্লেখিত পরিমান ফেন্সিডিলসহ গ্রেফতার করা হয় চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার মোবারক পাড়ার রুস্তম মোল্লার ছেলে তুবের মোল্লা (২৮) ও একই থানার শান্তিনগরের মৃত পিরু মিয়ার ছেলে মাসুম মিয়া (৩০)। ধৃত আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
