সুজানগর (পাবনা) প্রতিনিধি ঃ পাবনার সুজানগরে গতকাল রোববার বে-সরকারী উন্নয়ন সংস্থা আশার বিভিন্ন শিক্ষাকেন্দ্রের শিক্ষা সেবিকাদের দুইদিন ব্যাপি দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েরছ। আশার সুজানগরস্থ পোড়াডাঙ্গা ব্রাঞ্চের উদ্যোগে এবং শিক্ষা কর্মসূচির আওতায় ওই ব্রাঞ্চ কার্যালয়ে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল মতিন মৃধা। উক্ত ব্রাঞ্চ ম্যানেজার শ্যামুল কুন্ডুর সভাপতিত্বে এবং শিক্ষা সুপারভাইজার মোঃ মামুনূর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ মোস্তাক আহমেদ, সাংবাদিক তৌফিক হাসান ও সহকারী শিক্ষক হান্নান মাহমুদ। প্রশিক্ষণে শিক্ষা সেবিকাদের সংশ্লিষ্ট শিক্ষাকেন্দ্রে অধ্যয়নরত সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের সময়োপযোগী শিক্ষাদানের ওপর প্রশিক্ষণ দেওয়া হয়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
