স্টাফ রিপোর্টার : চাটমোহর উপজেলা আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক, বড়াল রক্ষা আন্দোলন কমিটির সদস্য পৌর সদরের বালুচর মহল্লার বাসিন্দা শামসুজ্জোহা ওরফে জোহা (৬৫) শনিবার রাত ১১ টার দিকে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রীসহ আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। রোববার বাদ আছর বালুচর খেলার মাঠে নামাজে জানাজা শেষে তাঁকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। আওয়ামী লীগ নেতা শামসুজ্জোহার মৃত্যুতে উপজেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আতিকুর রহমার আতিক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চাটমোহর পৌর মেয়র অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন সাখো, পৌর আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন মিয়া, সম্পাদক জুয়েল মির্জা বড়াল রক্ষাআন্দোলন কমিটির সদস্য সচিব এস এম মিজানুর রহমানসহ বিশিষ্টজন শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
