পৌর এলাকায় যানজট নিরসনের জন্য পৌর মেয়র শরীফ উদ্দিন প্রধানের নির্দেশনায় লাইসেন্স অভিযান পরিচালিত হয়েছে। এরই অংশ হিসেবে লাইসেন্স বিহীন রিক্সা, ব্যাটারি চালিত অটো গাড়িগুলোর সঠিকভাবে লাইসেন্স গ্রহণ করার জন্য অভিযানটি পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন লাইসেন্স ইন্সপেক্টর আব্দুল লতিফসহ পৌরসভার কর্মকর্তাবৃন্দ। শহরে প্রায় ১৮ হাজার রিক্সা, অটোরিক্সা রয়েছে। কিন্তু লাইসেন্স প্রাপ্ত রিক্সা ও অটোরিক্সা রয়েছে মাত্র ৬ হাজার। অভিযানে পৌর ট্রাফিকবৃন্দ অংশ নেন। এই অভিযান অব্যাহত থাকবে বলে অভিযানিক দল জানান। ছবি- এস এম আলম
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
