এফএনএস বিনোদন: ঢালিউডের এক সময়ের জনপ্রিয় নায়িকা অরুণা বিশ্বাস। অন্য তারকাদের মতো তিনিও সক্রিয় থাকেন সামাজিক যোগাযোগমাধ্যমে। মাঝে মধ্যেই নিজের অনুভূতি কিংবা মতামত প্রকাশ করেন এই অভিনেত্রী। এবার ফেসবুকে দেওয়া তাঁর রহস্যময় এক স্ট্যাটাস রীতিমতো চিন্তায় ফেলেছে অনুরাগীদের। নাম প্রকাশ না করে ফেসবুকে বিশেষ একজনকে কটাক্ষ করেছেন অভিনেত্রী। প্রকাশ করেছেন সংশয়ও। অরুণার সঙ্গে সম্মতি প্রকাশ করেছেন দেশের আরেক খ্যাতিমান জনপ্রিয় অভিনেতা শহীদুজ্জামান সেলিম। গত শুক্রবার রাত সাড়ে ১১টায় রহস্যময় এক ফেসবুক পোস্ট করেন অরুণা। ওই পোস্টে বিশেষ একজনকে উদ্দেশ্য করে একাধিক সংশয় প্রকাশ করেন তিনি।অরুণা লেখেন, ‘যার পারিবারিক শিক্ষা নাই, যার বাবার সরকারি টাকা চুরির দায়ে চাকরি চলে যায়, যার নিজের পরিবারের সাথে সম্পর্ক ভালো না, যাদের সাথে কাজ করে তাদের কাউকে সে মানুষ মনে করে না। বড় ছোট কোনো জ্ঞান নাই, শুধু পজিশন বুঝে, টাকা দেখে ক্ষমতা দেখে গলে গলে পরে সে যদি কোনো চেয়ার পায় তার অবস্থা কি হবে ভাবেন তো? আর আমাদেরই বা কি হবে?’ হঠাৎ করে অরুণার এমন পোস্টে অনেকেই বিষ্ময় প্রকাশ করেছেন। সামাজিক মাধ্যমে সেই পোস্টে মন্তব্য করে জানতে চেয়েছেন সেই ব্যক্তির কথা। এক অনুরাগী লিখেছেন, ‘এসব ভেবে লাভ কি! বেশির ভাগ চেয়ারই তো এদের দখলে!’ অপর একজন লিখেছেন, ‘কে এই বিখ্যাত চোর?’ এদিকে অভিনেতা শহীদুজ্জামন সেলিমও সংশয় প্রকাশ করে লিখেছেন, ‘পেয়েছে নাকি?’ সেলিমের মন্তব্যের উত্তরও দিয়েছেন অরুণা। সংশয় প্রকাশ করে লিখেছেন, ‘যদি পায়?’ তবে এখনো সেই ব্যক্তির সম্পর্কে কিংবা তাঁর নাম প্রকাশ করে সরাসরি কোনো মন্তব্য করতে দেখা যায়নি অরুনা বিশ্বাসকে। অরুণা আসন্ন শিল্পী সমিতির নির্বাচনে কোনো সহকর্মীকে নিয়ে সংশয় প্রকাশ করেছেন, এমনই মনে করছেন নেটিজেনরা। কিন্তু কাকে নিয়ে এ সংশয় প্রকাশ করেছেন সে বিষয়ে কোনো মন্তব্য করেননি অভিনেত্রী।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
