স্টাফ রিপোর্টার : ‘কবিতার শত কোণ, সময়ের বিবরণ’ প্রতিপাদ্য নিয়ে গত শুক্রবার কবি ও কবিতার সংগঠন ‘মহীয়সী সাহিত্য পাঠচক্র দিনব্যাপী ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ৯ম কবিতা উৎসব পাবনার চরগড়গড়ি ‘চরনিকেতন কাব্যমঞ্চে’ আয়োজন করে। অনুষ্ঠান উদ্বোধন করেন কবি, প্রাবন্ধিক ও গবেষক মজিদ মাহমুদ। প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ স ম আব্দুর রহিম পাকন। অনুষ্ঠানের ১ম পর্বের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রেহানা সুলতানা শিল্পী ও শেষ পর্বে সভাপতিত্ব করেন সংগঠনের সাধারণ সম্পাদক কবি ও কথাশিল্পী যাযাবর জিয়া। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি কবি ও গল্পকার কথা হাসনাত। বিভিন্ন পর্বে সম্মানিত অতিথি ও আলোচক ছিলেন প্রশিক্ষা মানবিক উন্নয়ন কেন্দ্রের চেয়ারম্যান কবি রোকেয়া ইসলাম, কথাশিল্পী সাইদ হাসান দারা, এডওয়ার্ড বিশ^বিদ্যালয় কলেজের সহযোগী অধ্যাপক ড. আবদুল মজিদ, কবি ও গল্পকার আখতার জামান, কবি ও চিকিৎসক সরওয়ার জাহান, ঈশ^রদী প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, সহ-সভাপতি খন্দকার মাহবুবুল হক দুদু, কবি আবু রাইহান, কবি তাজিমুর রহমান, কবি শিবলী মোকতাদির, কবি ও গবেষক মোহাম্মদ আব্দুর রউফ, কবি অরুণ পাঠক, কবি নাগসেন, কবি ছড়াকার দেওয়ান বাদল, কবি ও গবেষক ড. মনছুর আলম, কবি ও সংগঠক ইসলাম রফিক, কবি মামুন রশীদ, কবি ও সংস্কৃতিজন আনোয়ার মলি¬ক, কবি ও গল্পকার লতিফ জোয়ার্দার, কবি শাহান আরা জাকির পারুল, কবি ও গীতিকার এনামুল হক টগর, কবি মুশতারী বেগম, কবি মামুন মুস্তাফা, কবি আতাউর রহমান, কবি এস এম রাজা। অনুষ্ঠানে কবিদের মাঝে কবিতা পাঠ করেন সৈয়দা কামরুন্নাহার শিল্পী, আলমগীর কবীর হৃদয়, আফরোজা নাসরীন, সৈয়দা জহুরা ইরা, নাহার আহমেদ, এইচ আলিম, আলমগীরুল নিউটন, নুরুল ইসলাম বাবুল, রাজিয়া সুলতানা, মঞ্জুরুল ইসলাম, শোয়েব আব্দুল¬াহ আল-মামুন, কমল হাসান, যাহিদ সুবহান, ড. শাহনাজ পারভীন, মাহমুদ হোসেন পিন্টু, ইমাম মেহেদী, সোহেল আমিন বাবু, জিয়া রহমান, মমতাজ রোজ কলি, আজিজা পারভীন, সালেহা ইমতিয়াজ, এস.এম.এ. হাফিজ, সাহানা আক্তার বানু, ড. শামীম আরা, শামীমা সীমা, হাসিদা মুন, সাইদা আখতার কল্পনা, বিজুরী ইসলাম, শিউলী সিরাজ, বায়েজিদ চাষা, মোহাম্মদ আলী, পারভীন শাহনাজ, ফরিদুজ্জামান মিতুল ইব্রাহীম, মোঃ আব্দুল গোফ্ফার, মেহেদী হাসান, মোল্ল¬া আলী আছগর, নীলিমা নীল, মরিয়ম বেলারুশী, অশ্রু সাগর আনোয়ার, আশরাফ খান, রকিবুল ইসলাম রাতুল, সুমন রাজ সরকার। অনুষ্ঠান শেষে এ বছর সাহিত্যের বিভিন্ন শাখয়া ৫জনকে ‘মহীয়সী সাহিত্য সম্মাননা-২০২৪’ প্রদান করা হয়। ড. শাহনাজ পারভীন (কবিতায়), তাহমিনা কোরাইশী (শিশুসাহিত্যে), নূর কামরুন নাহার (সাহিত্যে), শিকদার ওয়ালিউজ্জামান (লিটলম্যাগ সম্পাদনা) ও মুস্তারী বেগম (সাংগঠনিক)। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মনছুর আলী ডিগ্রি কলেজ বাংলা বিভাগের প্রধান মাত্ মাইন্না মতিন কাকলী ও কবি সালেক শিবলু।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
