স্টাফ রিপোর্টার : চাটমোহরের দিঘুলিয়া গ্রামে মালয়েশিয়ায় প্রবাসীর স্ত্রী লাবনী খাতুন ও ৮ বছরের শিশু সন্তান রিয়াদ হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। শুক্রবার রাতে নিহত লাবনী খাতুনের ভাই শাহাদত হোসেন বাদী হয়ে অজ্ঞাত ব্যাক্তিদের আসামী করে মামলা দায়ের করেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত লাবনীর ভাতিজা শাহীন ও প্রতিবেশী মতিন নামের দুই যুবককে আটক করে পুলিশ। তবে এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত হত্যার রহস্য উদ্ঘাটন করতে পারেনি। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, রহস্য উদ্ঘাটনে ও আসামীদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। নিহত মা ও ছেলের মৃতদেহ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে জানাযা শেষে তাদের স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। মা ও শিশু সন্তানের মৃতদেহ বাড়িতে পৌছালে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারনা হয়। সময় শত শত মানুষ ভিড় করে নিহতের বাড়িতে। প্রাণে বেঁচে যাওয়া নিহত লাবনীর মেয়ে রিয়া খাতুনের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠে। রিয়া পাশর্^বর্তী একটি হাফিজিয়া মাদ্রাসায় থেকে পড়ালেখা করে। মা ও ছোট ভাইকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছে রিয়া। উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাতের কোন এক সময় উপজেলার ফৈলজানা ইউনিয়নের দিঘুলিয়া গ্রামে মালয়েশিয়া প্রবাসী আব্দুর রশিদের স্ত্রী লাবনী খাতুন ও তার ৮ বছরের শিশু সন্তান রিয়াদ হোসেন কে হত্যা করে দুর্বৃত্তরা। শুক্রবার (২৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির গোয়াল ঘর থেকে লাবনী খাতুনের মরদেহ ও বাড়ির পাশে পুকুর পারে গাছে ঝুলন্ত অবস্থায় শিশু রিয়াদ হোসেনের মরদেহ উদ্ধার করে পুলিশ।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
