নিজস্ব প্রতিনিধি : শীতার্থ অসহায়দের মাঝে পিসিডি’র উদ্যোগে পাবনা সদর ও চাটমোহর এলাকায় ৫শ’ কম্বল বিতরণ করা হয়েছে। রোববার প্রোগ্রাম ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (পিসিডি) প্রধান কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পিসিডি’র নির্বাহী পরিচালক শফিকুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগ নেতা আলহাজ¦ কামিল হোসেন। বিশেষ অতিথি ছিলেন পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাহজাহান মামুন, বাঁচতে চাই’র নির্বাহী পরিচালক আব্দুর রব মন্টু, সাংবাদিক ও উন্নয়নকর্মি কামাল সিদ্দিকী, সাবেক পৌর কাউন্সিল দুলাল, পৌর আওয়ামীলীগ নেতা মোল্লা বাদশা । সদর ও চাটমোহর উপজেলার প্রত্যন্ত অঞ্চলের ৫শ’ অসহায় দরিদ্র নারী-পুুরুষের মাঝে এই কম্বল দেওয়া হয়। অসহায় মানুষগুলো কম্বল পেয়ে আনন্দে আত্নহারা হয়ে পড়েন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
