এফএনএস বিদেশ : একই পরিবারের ৫ শিশুসহ ৮ সদস্যের গুলিবিদ্ধ মরদেহ পেয়েছে যুক্তরাষ্ট্রের পুলিশ। যুক্তরাষ্ট্রের ইউটাহ অঙ্গরাজ্যের একটি বাড়িতে ঘটেছে এই হত্যাকাণ্ড। কর্তৃপক্ষ জানিয়েছে বেশ কয়েকদিন বাড়ির কাউকে দেখা যায়নি, এমন খবর পেয়ে পুলিশ এসে দেখতে পায়, পরিবারের সবাইকে মেরে ফেলা হয়েছে।, নিহতদের প্রত্যেকের শরীরেই গুলির চিহ্ন রয়েছে। এরপর পুলিশ বাসা থেকে মরদেহগুলো বের করে আনে।,অঙ্গরাজ্যের সল্ট লেক সিটি থেকে প্রায় ৪০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম ইউটাহর ইনোক সিটির ম্যানেজার রব ডটসন জানিয়েছেন, দীর্ঘ সময় পরিবারের সদস্যদের খোঁজ না পাওয়ায় পুলিশকে খবর দেওয়া হয়। তারা বুধবার এসে বাসা থেকে মরদেহগুলো বের করে। ,তিনি আরো বলেন, আমরা জানি না কেন এমন ঘটনা ঘটেছে। বেশ কয়েকটি আইন প্রয়োগকারী সংস্থা ওই ঘটনায় তদন্তে সহযোগিতা করছে। বিষয়টি সম্পর্কে জানতে কয়েক দিন সময় লাগতে পারে। এদিকে এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, ওই শহরে মোট আট হাজার লোক বাস করেন। এই ঘটনায় সাধারণ মানুষের জন্য কোনো হুমকি নেই বলেও বিবৃতিতে জানানো হয়েছে।,
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
