স্টাফ রিপোর্টার : ঈশ^রদী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামীলীগ ঈশ^রদী উপজেলা শাখার সভাপতি, প্রবীণ আওয়ামীলীগ নেতা, বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ নায়েব আলী বিশ^াস ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শনিবার (২০ জানুয়ারি) সকাল সোয়া দশটার দিকে রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে বার্ধক্যজনিত অসুস্থতায় তিনি ইন্তেকাল করেন। তিনি হৃদরোগসহ নানা রোগে ভুগছিলেন। তার বয়স হয়েছিলো ৮২ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়ে, নাতি নাতনী, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার ছেলেরা হলেন সন্ধানী ডোনার ক্লাব পাবনার সাবেক সাধারন সম্পাদক সাজেদুল ইসলাম ডলার ও প্রকৌশলী শরিফুল ইসলাম শরিফ। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ নায়েব আলী বিশ^াস ঈশ^রদী উপজেলা ছাত্রলীগের সভাপতি, উপজেলা যুবলীগের সভাপতি, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতিসহ দলের গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে ছিলেন। সর্বশেষ ২০২২ সালে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি নেতাকর্মীদের ভোটে উপজেলা শাখার সভাপতি নির্বাচিত হন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে ঈশ^রদীতে। গতকাল রাত সাড়ে আটটায় ঈশ^রদী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। অসংখ্য মানুষ এতে শরিক হন। তাকে ঈশ^রদী কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হয়েছে। এদিকে তার মৃত্যুতে সংসদের ডেপুটি স্পীকার এড. শামসুল হক টুকু এমপি, জেলা আওয়ামীলীগের সভাপতি রেজাউল রহিম লাল, সহ সভাপতি আলহাজ¦ মকবুল হোসেন এমপি, সাধারন সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি, সাংগঠনিক সম্পাদক গালিবুর রহমান শরীফ এমপি, সাবেক এমপি আলহাজ¦ নুরুজ্জামান বিশ^াস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, পৌরসভার মেয়র ইছাহক আলী মালিথা, জেলা আওয়ামীলীগের মহিলা সম্পাদিকা মাহজেবিন শিরীনি পিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, সন্ধানী ডোনার ক্লাব পাবনার পক্ষে ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ডা. ইফতেখার মাহমুদ, সহ সভাপতি ডা. শাহীন ফেরদৌস শানু, সাধারণ সম্পাদক আবুল হাসেম রোজ, সাবেক সভাপতি ডা. মঞ্জুরা রহমান, অর্থ সম্পাদক খায়রুজ্জামান আহমেদ অরুন, উপদেষ্টা ছিফাত রহমান সনম, প্রাক্তন সাধারণ সম্পাদক সাব্বির হোসেন রিপন, প্রাক্তন সম্পাদক আসাদুজ্জামান খোকন, শফিকুর রহমান শান্ত, সহ সম্পাদক আব্দুল মজিদ, সালমা বেগম লিপি, নাসির উদ্দিনসহ সকল সদস্যবৃন্দ গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
