স্টাফ রিপোর্টার : ১৫০ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২ পাবনা ক্যাম্পের অভিযানিক দল। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ সিরাজগঞ্জ এর অধিনায়ক মোঃ মারুফ হোসেন পিপিএম এর নির্দেশনায় গতকাল সকালে কোম্পানি কমান্ডার মেজর মোঃ এহতেশামুল হক খান এর নেতৃত্বে র্যাব-১২, সিপিসি-২, পাবনা কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল জেলার ফরিদপুর থানার সোনাহারা (দক্ষিণপাড়া) এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সেখান থেকে উল্লেখিত পরিমান হেরোইনসহ গ্রেফতার করা হয় উপজেলার মাসুয়াঘাটা গ্রামের গোলজার হোসেনের চেলে পারভেজ রুবেল (৩২) ও রাজশাহী জেলার গোদাগাড়ি থানার সরমংলা আমতলার নজরুল ইসলামের ছেলে মিকাইল হেসেন (৪৭) কে। ধৃত আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
