এফএনএস বিদেশ : ইসরায়েলি বাহিনীর হাতে এক ফিলিস্তিনি কিশোর নিহিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে ষোল বছর বয়সী আমের আবু জায়তুন মাথায় গুলিবিদ্ধ হন। উত্তর অধিকৃত পশ্চিম তীরের শহর নাবলুসে ইসরায়েলি বাহিনী অভিযান চলাকালে এ ঘটনা ঘটে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। চলতি বছরে ইসরায়েলি বাহিনীর হাতে নিহত চতুর্থ ফিলিস্তিনি আবু জায়তুন। এর আগে, গত বছর এই ভূখণ্ডের পাশাপাশি পূর্ব জেরুজালেমে ১৭০ জনেরও বেশি মানুষ ইসরায়েলি বাহিনীর হাতে নিহত হয়। এছাড়া, গত মঙ্গলবার ইসরায়েলি বাহিনীর হাতে ১৫ বছর বয়সী আরেক ফিলিস্তিনি কিশোর অ্যাডাম আইয়াদ নিহত হয়। গতকাল বৃহস্পতিবার ভোরে ইসরায়েলি বিশেষ বাহিনী নাবলুসের বালাতা শরণার্থী শিবিরে অভিযান চালায়, সেই সময় সশস্ত্র যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। সেখানকার বাসিন্দারা জানায়, আবু জায়তুন ক্যাম্পে হাঁটার সময় তাকে গুলি করে হত্যা করা হয়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
